রোমে ৯, ১০ ও ১১ আগস্ট তিনদিনব্যাপী বৈশাখী মেলা

2 Min Read

ইতালির রাজধানী রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা ১৪৩৩। আগামী ৯, ১০ ও ১১ আগস্ট ২০২৬, রবি, সোম ও মঙ্গলবার রোমের লরেন্তিনা এলাকায় অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দকে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এ মেলা। তিনদিনের আয়োজনে থাকবে সংগীত, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর নানা আয়োজন।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও প্রতীক হাসান। এছাড়াও সংগীত পরিবেশন করবেন সিথি সাহা, শারমিন দিপু, রাশেদ সীমান্ত, জিনিয়া শ্যাম, মোনালিসা ভৌমিকসহ আরও কয়েকজন শিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে রোমসহ ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এই মিলনমেলা বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বাড়াবে।

📍 স্থান: Via di Vigna Murata 70, Laurentina, Rome, Italy
🚇 নিকটবর্তী মেট্রো: Metro B
📅 তারিখ: ৯, ১০ ও ১১ আগস্ট ২০২৬

🎟️ প্রবেশমূল্য:
VIP Ticket – €150
First Class – €80
Second Class – €50
General – €15

তিনদিনের প্যাকেজ নেওয়া দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পোস্টারে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ দিনের প্যাকেজের মূল্য €40 এবং ০–৮ বছর বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে

☎️ যোগাযোগ:
+39 348 313 7370
+39 366 703 9762

আয়োজকদের আহ্বান—টিকিট আগে থেকেই সংগ্রহ করে পরিবারসহ বাংলা সংস্কৃতি, সংগীত ও আনন্দের এই তিনদিনের উৎসবে অংশ নিন।

Share This Article